রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ

ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

0-0x0-0-0#

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাজিতপুরে উদ্বোধন করা হয়েছে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার। শনিবার (১ লা আগস্ট) দুপুরে কেন্দ্রটির উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ি জিআই স্বীকৃতি পাওয়ায় এ শিল্পের সম্ভাবনা আরও বেড়েছে। আধুনিক প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি ও প্রশিক্ষণের মাধ্যমে তাঁতিদের দক্ষতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি সহজ শর্তে ঋণ ও প্রণোদনা দেওয়ার পাশাপাশি বিদেশি বাজার সম্প্রসারণ এবং রং ও সুতার ওপর শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময়
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প সংরক্ষণ ও সম্প্রসারণে সরকার সব ধরনের সহযোগিতা করবে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং নতুন প্রজন্মের কাছে তাঁত শিল্প আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার পরিদর্শন করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page