মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১ আগষ্ট ) সকাল ১১টার দিকে ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর ইসলামের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প: প: কর্মকর্তা ডা: হাসিব আহসান, উপজেলা প্রকৌশলী মোঃ আলী, কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহ্বায়ক মো: মেঝবা উদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোঃ জানে আলম, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূইয়া, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল আওয়াল খান, সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
এসময় এমপি এস এ জিন্নাহ কবির মাদক, ইফটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিয়ে ও বিভিন্ন অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আপনার সন্তান সন্ধ্যার পর কোথায় যায় কার সাথে মিশে, ঠিকমতো পড়ালেখা করছে কিনা এগুলো ঠেকাতে একমাত্র আপনারাই পারবেন, আপনার সন্তানদের ভবিষ্যৎ আপনারাই করতে পারবেন। আসুন আমরা আজ থেকে সবাই ঐক্যবদ্ধ হই। আর নয় মাদক, ইফটিজিং, কিশোর গ্যাং বাল্যবিয়ে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন পেশাজিবী মানুষের মাঝে সরকারি প্রণোদনা ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।