মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Headline :
সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত আটকা পড়ে কয়েক হাজার যাত্রীর দূর্ভোগ দৌলতপুরের চকমিরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিশিষ্ট ঠিকাদার মোহাম্মদ বাবুল হোসেন সকল ভোটার ও অসাধারণের সমর্থন ও দোয়া চান বেকড়া-আটগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কোহিনূর মিয়া সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে ‘দূর্বার-১৮’ এসএসসি ব্যাচের পুনর্মিলনী মধুপুরে কাঁচা আনারসের বাজার সম্প্রসারণে উজ্জ্বল সম্ভাবনা দিন দিন কিশোর গ্যাং বেড়ে চলছে ঘিওরে আইনশৃংখলা- কমিটির সভায় এমপি এস এ জিন্নাহ কবির সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু

বেকড়া-আটগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কোহিনূর মিয়া

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৬ নং বেকড়া-আটগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন শিক্ষক ও যুবদল নেতা মো. কোহিনূর মিয়া। তিনি বেকড়া বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং নাগরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ নিজ বাসভবন প্রাঙ্গণে আয়োজিত এক জনাকীর্ণ অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীতা ঘোষণা করেন।

অনুষ্ঠানে ৪ নং ওয়ার্ডের স্থানীয় অধিবাসী, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় শিক্ষকবৃন্দ এবং রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রার্থীতা ঘোষণাকালে মো. কোহিনূর মিয়া তাঁর প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন,“আমি সাধারণ জনগণের আস্থা ও ভালোবাসাকে সম্বল করে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং নাগরিক সেবার মানোন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব।”

তিনি আরও উল্লেখ করেন যে, এলাকার সর্বস্তরের মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং প্রতিটি নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে নিয়োজিত থাকবেন।

অনুষ্ঠান শেষে স্থানীয়রা মো. কোহিনূর মিয়াকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর সার্বিক সফলতা কামনা করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page