বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জের জুলাই গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সিরাজগঞ্জে আগুনে পুড়ে থমকে গেছে শিশু মাহির জীবন,চিকিৎসায় প্রয়োজন ৩লাখ টাকা টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের গণ মিছিল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উজ্জল ফকির ভোটার ও জনসাধারণের সমর্থন ও দোয়া চান সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত আটকা পড়ে কয়েক হাজার যাত্রীর দূর্ভোগ দৌলতপুরের চকমিরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিশিষ্ট ঠিকাদার মোহাম্মদ বাবুল হোসেন সকল ভোটার ও অসাধারণের সমর্থন ও দোয়া চান বেকড়া-আটগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কোহিনূর মিয়া

মানিকগঞ্জের জুলাই গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :::
মানিকগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান, পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান গিয়াস মাহমুদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল বাতেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ শহিদুল হক,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাহবুব হোসেন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত ও অংশগ্রহণকারী যোদ্ধাদের অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ ও জুলাই যোদ্ধাদের সাহসিকতা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। পরে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page