বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জের জুলাই গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সিরাজগঞ্জে আগুনে পুড়ে থমকে গেছে শিশু মাহির জীবন,চিকিৎসায় প্রয়োজন ৩লাখ টাকা টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের গণ মিছিল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উজ্জল ফকির ভোটার ও জনসাধারণের সমর্থন ও দোয়া চান সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত আটকা পড়ে কয়েক হাজার যাত্রীর দূর্ভোগ দৌলতপুরের চকমিরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিশিষ্ট ঠিকাদার মোহাম্মদ বাবুল হোসেন সকল ভোটার ও অসাধারণের সমর্থন ও দোয়া চান বেকড়া-আটগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কোহিনূর মিয়া

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা

0-0x0-0-0#

টাংগাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে টাঙ্গাইল হেলিপ্যাড সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শরিফা হক।

এ সময় শহীদ পরিবারের সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জুলাই আন্দোলনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচির শুরুতে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তর, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসক শরিফা হক বলেন, জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, জাতি তাদের প্রতি চিরঋণী। শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের আদর্শ আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page