বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Headline :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে সোহেল রানা (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক লায়লা শারমিন এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ জেলার কোদালকাটি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৩ সালের ৩ এপ্রিল সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশ মাদক উদ্ধারে বিশেষ অভিযান চালায়। এঅভিযান চলাকালে পুলিশের কাছে সংবাদ আসে রাজশাহী থেকে হেরোইন নিয়ে কয়েকজন যুবক ঢাকায় যাচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে পুলিশ। এক পর্যায়ে রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রভেলস এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬৪ গ্রাম হেরোইনসহ সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।স্বাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার সোহেল রানাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। ###

এইচএম মোকাদ্দেস

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page