রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline :
স্বাধীনতা বিরোধী জামায়াত ও নব্য গঠিত একটি দল আন্দোলনের নামে ষড়যন্ত্র করছে—এস এ জিন্নাহ কবীর এমপি অপসংবাদিকতাকে পরিহার করতে হবে -প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে নিহত ১৪ বাস মালিকের পরিবার পেল ৭ লাখ টাকা সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য আটক সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু সিরাজগঞ্জে প্রেমিকার বিয়ের খবরে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা শিবালয় মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোহাম্মদ উজ্জল ফকির নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন নেত্রকোনা ও বারহাট্টার উন্নয়নে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এমপির প্রচেষ্টা অব্যাহত টাঙ্গাইলে দুস্থ পরিবার ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ মানিকগঞ্জের জুলাই গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

স্বাধীনতা বিরোধী জামায়াত ও নব্য গঠিত একটি দল আন্দোলনের নামে ষড়যন্ত্র করছে—এস এ জিন্নাহ কবীর এমপি

নিজস্ব প্রতিবেদক :::
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল +(বিএনপির) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, স্বাধীনতা বিরোধী জামায়াত ও নব্য গঠিত রাজনৈতিক দল আন্দোলনের নামে দেশ বিরোধী ষড়যন্ত্র ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পায়তারা করছে।
স্বাধীনতা বিরোধী জামায়াত ও নব্য গঠিত রাজনৈতিক দলের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, বিএনপি’র নির্বাচনী ওয়াদা পূরণে একে একে বাস্তবায়ন শুরু করেছে। ইতিমধ্যে পাঁচ মাসে দৌলতপুর,ঘিওর, শিবালয় সরকারের বরাদ্দকৃত অর্থ দিয়ে রাস্তাঘাট, ব্রিজ কালভাট, স্কুল কলেজ,মসজিদ, মাদ্রাসা,কবরস্থান, মন্দির, শ্মশানঘাট,উন্নয়ন করা হয়েছে। আগামী সাড়ে চার বছরের মধ্যে বাকি কাজগুলো পর্যায় ক্রমে উন্নয়ন করা হবে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির ৩১ দফার কাজ শুরু হয়ে গেছে, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, বাস্তবায়ন করার লক্ষ্যে,বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের জন্য কর্মী নিয়োগ করা হয়েছে। মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ( ৮ ই আগস্ট) বিকেল ছয়টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সমেতপুর ঈদগাহ মাঠে মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি রোধ কল্পে একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর উপরোক্ত কথাগুলো বলেছেন।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ বাবুল সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো :সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, জেলা বিএনপি’র সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন, উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ বেগম , উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন সামান, যুবদল নেতা মাহফুজুল হক খান সোহেল,জেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো : অনিক হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির এলিট,জেলা ছাত্রদলের সদস্য মোঃ রতন মিয়া, জেলা ছাত্রদলের সদস্য মোঃ শামীম আহমেদ, সরকারি মতিলাল ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নাঈম হাসান প্রমুখ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page