নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে টাংগাইলের নাগরপুর উপজেলার ৭ নং ভাদ্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শিক্ষা অনুরাগী মোবারক খান শরীফ ভাদ্রা ইউনিয়নের গ্রামগঞ্জে হাটবাজারে ও নয়টি ওয়ার্ডে উঠান বৈঠক ও ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। তিনি ইতিমধ্যে উঠান বৈঠক ও গণ সংযোগের মাধ্যমে এলাকায় ব্যাপক সারা ফেলেছেন।ত
১৫ সেপ্টেম্বর সোমবার রাতে নাগরপুরের ভাদ্রা ইউনিয়নের গাং বিহালি, আড়রা কুমেদ,বাদ বাদ বিহালি গ্রামে উঠান বৈঠক ও গণ সংযোগ করেন।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন,
বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ সেলিম মিয়া ওরফে তৈমুদ্দিন, গাংবিহালি নবজাগরণ ক্রীড়া সংঘের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক আব্দুল লতিফ লিপু, ৪ নং ওয়ার্ডের মেম্বার কামরুল মন্ডল প্রমূখ।
ভাদ্রা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী
মোবারক খান শরিফ,গাং বিহালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরি%বারে জন্মগ্রহণ করেন। তার বাবা আরফান খান । তার বাবা আরফান আলী খান শিক্ষক ছিলেন। তারা চার ভাই ছয় বোন। ভাইদের মধ্যে মোবারক খান শরীফ মেজো। তিনি দীর্ঘদিন যাবত ভাদ্রা ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় গরিব ও দু:স্থদের অর্থনৈতিক মানবিক সহযোগিতা ও সামাজিক সহযোগিতা করে আসছেন। তিনি গাং বিহালি কেন্দ্রিয় জামে মসজিদের সাধারণ সম্পাদক, গাং বিহালি নবজাগরণ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সামাজিক সাথে জড়িত রয়েছেন। তিনবার উপজেলা পর্যায়ে মৎস্য পাশে পুরস্কার লাভ করেন।
মোবারক খান শরিফ বলেন,আগামী নির্বাচনে জনসাধারণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে ভাদ্রা ইউনিয়ন পরিষদকে একটি মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, সাধারণ মানুষের ন্যায় বিচারের প্রতিষ্ঠান হিসেবে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তুলবো ইনশাল্লাহ। ######