আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
আশাপুর, সড়কঘাটা ও চরবিনোরড়া গ্রামবাসীর উদ্যোগে শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর ) বিকেল ৫ টায় ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের আশাপুর বাজার মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়।
ঐতিহ্যবাহী এ হাডুডু খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা দেখতে দুপুর থেকেই মাঠে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী দর্শনার্থী। একপর্যায়ে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হাজার হাজার দর্শক খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য, কৌশল ও প্রতিযোগিতাপূর্ণ খেলা উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ২ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠু । এ সময় খেলাটি উদ্বোধন প্রাণ কোম্পানির এরিয়া ম্যানেজার মোঃ শামীম হোসেন । এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলায় অংশ নেওয়া খেলোয়াড়রা নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে দর্শকদের আনন্দ দেন। প্রতিটি আক্রমণ ও প্রতিরোধে দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। খেলাকে কেন্দ্র করে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা জানান, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। মোবাইল ও প্রযুক্তিনির্ভর বিনোদনের বাইরে তরুণ সমাজকে মাঠমুখী করতে হাডুডুর মতো দেশীয় খেলাগুলোর আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন।
খেলায় অংশ গ্রহণ করেন ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের সোনালী ক্লাব বনাম বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী স্পোর্টিং ক্লাব।