বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

মানিকগঞ্জে স্ত্রী, শিশুকন্যা হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :::

মানিকগঞ্জ সদর উপজেলায় স্ত্রী ও দেড় বছরের কন্যাশিশুকে হত্যার পর ইকরাম হোসেন (৪০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন—ইকরাম হোসেন (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২০) এবং তাদের দেড় বছরের কন্যাশিশু আলীজা আক্তার।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় ইকরাম হোসেন তার স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার ও কন্যাশিশু আলীজা আক্তারকে ইট দিয়ে আঘাত করে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে নিজ ঘরের আড়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

শনিবার(১৯সেপ্টেম্বর )সকালে পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, ইকরাম হোসেন প্রবাসে ছিলেন। প্রায় তিন মাস আগে তিনি বিদেশ থেকে দেশে ফেরেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো বিরোধ বা পারিবারিক কলহ ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মহরম আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতে ইট দিয়ে আঘাত করে স্ত্রী ও সন্তানকে হত্যার পর ইকরাম হোসেন নিজেই ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। সকালে বাড়ির লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, এ ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে স্ত্রী ও সন্তানকে হত্যার পর ইকরাম হোসেন আত্মহত্যা করেছেন, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page