নিজস্ব প্রতিবেদক :::
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শাখা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ (২২ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে দৌলতপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলিটি উপজেলা পরিষদ, বাজার , প্রদান সড়ক ও দক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের স্লোগান ছিল আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। এই বাংলায় হবে না যুবলীগের ঠিকানা। এই বাংলায় হবে না ছাত্রলীগের ঠিকানা। মুহু মুহু স্লোগানে মুখরতি ছিল মিছিল জুড়ে।
দৌলতপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক হাজী গোলাম সালাউদ্দিন সেলিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক রবিন আহমেদ সামান, যুগ্ম আহবায়ক মোবারক হোসেন বাবু, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, ধামশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, খলসী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো:পিন্টু প্রধান, কলিয়া ইউনিয়ন যুবদলের মোহাম্মদ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক কবির হোসেন, চকমিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ নান্নু মিয়া,জিয়নপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন,ফ্যাসিস্ট সরকারের দোসর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা ঘাপটি মেরে থেকে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগের বিরুদ্ধে আমরা রাজপথে মোকাবেলা করব। অতীতেও রাজপথে ছিলাম এখনো রাজপথেই থাকবো থাকবো ইনশাআল্লাহ। ####