বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

সিরাজগঞ্জে সাবেক চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে সভা ও সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে সরকারি কলেজের সাবেক ভিপি ও খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর রহমান বকুলের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণ বয়ড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে মনজুর রহমান বকুল অভিযোগ করে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে বিভিন্নভাবে উসকানি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে ইউনিয়নের চর শৈলাবাড়িতে আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে টুর্নামেন্ট শেষে রাতে ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। তিনি জানান, ওইদিন রাতে মোটরসাইকেলযোগে শালুয়াভিটা ফেরিঘাট পার হলে পথিমধ্যে মুখে মাস্ক ও রুমাল দিয়ে মুখ ঢাকা একদল সন্ত্রাসী মোটরসাইকেল চালক ও তার ওপর হামলা চালায়। এ সময় তারা কোনোভাবে প্রাণে রক্ষা পান।

সংবাদ সম্মেলনে তার বড় ভাই বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান বলেন, আমার ভাই বকুলের ওপর হামলা চালানো হয়েছে। আমরা বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের অবহিত করেছি। তিনি আরও বলেন, আমার ভাই বিএনপি করে, সে প্রার্থী হয়েছে। প্রতিপক্ষরা কেন হামলা চালাবে? তারা চাইলে ওপর মহলে যাক। সেখান থেকে মনোনয়ন এনে বিজয়ী হোক, আমরা মেনে নেব। তবে কোনো হামলার পক্ষে আমরা নই। সংবাদ সম্মেলনে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাস্টার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিলন সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হৃদয় সরকার, খোকশাবাড়ী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েল, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিন্টু, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।###

০১৭২৫৮০৪১১০

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page