নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নাগরপুর উপজেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এদিন উপজেলা যুবদলের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি নাগরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে মিছিলটি টাঙ্গাইল-আরিচা মহাসড়কের রাজিয়া কমপ্লেক্সের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লাভলু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, এনামুল কবীর, এলিম মাহমুদ, আজিজুল হক ও আলতাফ হোসেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে অংশ নেন— যুবদল নেতা সামছুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান জাহিদ, বিশিষ্ট সমাজসেবক সামছুল হুদা সাজু, নাগরপুর সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব নায়েব আলী, সলিমাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর হক জিয়া এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মনির হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করতে এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পরিকল্পিত সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। যেকোনো মূল্যেই হোক এই দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করা হবে জানিয়ে বক্তারা রাজপথে সব ধরনের অপশক্তির বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নাগরপুর উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।