বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি

অপশক্তি ফ্যাসিস্টরা যাতে কোন ভাবে দেশের ক্ষতি না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে – প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি :

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রিয় ভাইয়েরা, আজকে একটা গোষ্ঠী পতিত স্বৈরাচার, পতিত ফ্যাসিস্ট এই বাংলাদেশের পরিবেশ কে অস্থিতিশীল করতে চায়।

তিনি বলেন,যারা গুম করেছে খুন করেছে, জনগণের উপর নির্যাতন নিবারণ করেছে, যারা এদেশের মানুষকে হত্যা করেছে, তারা আজকে আবার বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করতে চায়।

প্রতিমন্ত্রী এই রাজপথে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে জনগণকে সাথে নিয়ে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। ওই অপশক্তি ফ্যাসিস্টরা যাতে কোন ভাবে দেশের ক্ষতি না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে।

এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু’র
সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আহমেদুল হক শাতীল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, জেলা বিএনপির সাবেক
সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার আনিছুর রহমান,
টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব’সহ বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page