বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি :
এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর অভিযানে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ সুরুজ মিয়া (৫৫) গ্রেফতার। এস আর বি ১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধনবাড়ী থানার বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামি সুরুজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এজাহারের বিবরণে জানা যায় যে, ভিকটিম (১৪) এক জন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী।

সে তার নানীর সাথে তার নানীর বাড়িতে বসবাস করে আসছিল।
গত (২৪ সেপ্টেম্বর) বিকেলে ধৃত আসামি সুরুজ ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে তার চায়ের দোকানে নিয়ে যায়।

সেখানে আসামি ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

উক্ত ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-১৫, তারিখ-২৫ সেপ্টেম্বর ২০২৬খ্রি., ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০২৬)।

অপরাধ সংঘটনের পর থেকেই অভিযুক্ত সুরুজ আইনের হাত থেকে বাঁচতে পলাতক ছিল।

মামলা তদন্তকারী কর্মকর্তার অভিযানের প্রেক্ষিতে, সিপিসি-৩, এসআরবি-১৪, টাঙ্গাইল ক্যাম্প উক্ত আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে (২৯ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন অরণখোলা বটতলা, কাকরাইদ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ সুরুজ (৫৫),কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page