নিজস্ব প্রতিবেদক :::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে দেশ স্বাধীনতা লাভ করেছে। দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সাধারণ জনগন ও ছাত্র জনতার আন্দোলনে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়ে সাধারণ জনগণের গণতন্ত্রকে ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় দেশের ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।ক্ষুদ্র ও প্রান্তিক খামারীকে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্য চাষীদের গুণগত মান নিশ্চিত করতে হবে। ক্ষুদ্র ও প্রান্তিক গরু খামারীদের মাঝে বকনা বাছুর গরু দেয়া হচ্ছে। খামারি গুলোর উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম মানিকগঞ্জে খাল খননের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে মৎস্য চাষীদের স্বাবলম্বী করার উদ্যোগ নিয়ে ছিলেন। বর্তমান জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই দিক লক্ষ্য রেখে মৎস্য ও প্রাণিসম্পদদের উপর গুরুত্ব দিচ্ছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসন ও প্রাণি সম্পদ ভেটেনারি হাসপাতালের উদ্যোগে মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ রাজবাড়ী,ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধা ভোগী খামারিদের মাঝে ২৫ টি বকনা গরু ও পরশু খাদ্য বিতরণ কালে মৎস ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি মৎস্য খামারগুলোর উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। উন্নত ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিদ্যমান অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে মৎস্যবীজ উৎপাদন বাড়ানো সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন,বিগত সরকারের সময় ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন হয়নি। প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের নামে হরিলট হয়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় চরাঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক মানুষের জন্য মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে আমি সাধুবাদ জানাই। ক্ষুদ্র প্রান্তিক খামারিদের মাঝে বকনা গরু পালনের মাধ্যমে চরমছলের মানুষের ভাগ্য উন্নয়ন হবে।
উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধ এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণি কর্মকর্তা ডা: জহুরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব ইমাম উদ্দিন কবির, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজ্জামান খান, প্রকল্প পরিচালক আব্দুর রহিম। এছাড়া উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল সাবরিনা ইয়াসমিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস,, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো :সিরাজুল ইসলাম,জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্নু সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান আনিস, ঘিওর উপজেলা বিএনপি সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক,দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো: ফেরদৌস রহমান, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী,কৃষকদলের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন,, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন,উপজেলা যুবদলের আহবায়ক হাজী গোলাম সালাউদ্দিন সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সচিব রাজীব হাসান, জেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো : অনিক হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এড: হুমায়ুন কবির এলিট প্রমুখ।
######