বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে করতে হবে  —এস এ জিন্নাহ কবীর এমপি

নিজস্ব প্রতিবেদক ::

মানিকগঞ্জ-১ আসনের সংসদ  সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  এস এ জিন্নাহ কবীর বলেছেন,দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক,চাঁদাবাজ, জুয়া , দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে । প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষণা দিয়েছেন দেশকে মাদক মুক্ত,চাঁদাবাজ মুক্ত, জুয়া মুক্ত, দুর্নীতি মুক্ত করতে হবে।  মাদক ,চাঁদাবাজ , জুয়া  দুর্নীতি বন্ধ না হলে দেশে উন্নয়নে বাঁধাগ্রস্ত হবে ।   যুব সমাজকে মাদক মুক্ত রাখতে হলে লেখা পড়ার পাশাপাশি  খেলাধুলার  করতে হবে। সরকার ইতিমধ্যে প্রতিটি ইউনিয়নে ফুটবল খেলার মাঠের পরিকল্পনা গ্রহণ করেছেন।অনেক দিন পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা হারিয়ে যেতে বসেছে । গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে ধরে রাখতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত, সমাজ গড়তে হলে যুব সমাজকে খেলাধুলায়   মাঠ আসতে হবে।

উক্ত খেলায় উদ্বোধক হিসেবে ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ  সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  এস এ জিন্নাহ কবীর এর সহধমীনি মিসেস শায়লা কবীর । আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন,মানিকগঞ্জ-১ আসনের সংসদ  সদস্যর মেয়ে তাসফিয়া কবীর উদিতা ।

আজ( ২ অক্টোবর ) শুক্রবার  বিকালে  মানিকগঞ্জের শিবালয় উপজেলার  তেওতা গ্রমবাসির  উদ্যোগে তেওতা  জমিদার বাড়ির  মাঠে  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য  এস এ জিন্নাহ কবীর উপরোক্ত কথাগুলো বলেছেন।

উক্ত লাঠি খেলায় মো বাবুল হোসেন বাবু এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, শিবালয় থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক  সভাপতি রহমত আলী লাভলু বেপারী, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক  হাজী মিজানুর রহমান লিটন, সাবেক  সাংগঠনিক সম্পাদক মো নাসির উদ্দীন, তেওতা ইউনিয়ন বিএনপির সভপতি আব্দুর রাজ্জাক,জেলা য়ুবদলের যুগ্ম আহ্বায়ক জজ কোটের অতিরিক্ত পিপি এ্যাড সুজাউদ্দিন বুলবুল,  জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন,জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন,উপজেলা  যুবদলের আহবায়ক মো হোসেন  আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক  কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন, শিবালয় উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদুর রহমান ফরিদ,উপজেলা সেচ্ছাসেবক দলের  আহবায়ক মো শহিদুল ইসলাম, সদস্য  সচিব  সাইদুর রহমান,  জেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক  শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো : অনিক হাসান প্রমুখ। #####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page