নিজস্ব প্রতিবেদক :::
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন,শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের যাত্রা শুরু করেছে। বর্তমান বিএনপি সরকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের পরিবেশ উন্নয়নসহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
আজ (৪ অক্টোবর) রবিবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াবাড়ি উচ্চ বিদ্যালয় চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এসব কথাগুলো বলেছেন।
তিনি আরো বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যে প্রতিটি স্কুল -কলেজে একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে । অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে হবে। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে হলে খেলাধুলা চালিয়ে যেতে হবে । মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , যুব সমাজকে খেলাধুলায় মাঠে আসতে হবে।
তিনি আরও বলেন,
নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেয়া হবে ।ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এর কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়া উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মো: জিল্লুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো: লোকমান হোসেন, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন,ঘিওর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মানিকুজ্জামান মানিক , দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রহমান , শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো নাসির উদ্দীন, নয়া বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন,জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন,উপজেলা যুবদলের আহবায়ক মো হোসেন আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন, নয়া বাড়ি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদের খান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম জেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, জেলা এএততআ সহসাংগঠনিক সম্পাদক মো : অনিক হাসান প্রমুখ। #####