বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার ডিলার  ও খুচরা দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান  

সিরাজগঞ্জ প্রতিনিধি
সরকারী নির্ধারিত মূলে বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টি যেন না করতে পারে এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার রেলগেট, বাজার স্টেশন ও চামড়াপট্টি এলাকায় সরকার নির্ধারিত ১২ কেজি গ্যাস সিলিন্ডার ১৮৩৭ টাকা দরে বিক্রি হচ্ছে কিনা সে বিষয়ে যমুনা গ্যাসের ডিলার পয়েন্ট ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে এ
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ। ভোক্তা পর্যায়ে গ্যাস সিলিন্ডার ১৮০০-১৮৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে কিনা তা ডিলার ও খুচরা দোকানে বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি হওয়ায় জরিমানা করা হয়নি। বাজারে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়ার পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়। পরে এসএস রোড, বড় বাজারে ফলের দোকানে তদারকি করা হয়। মূল্য তালিকা হালনাগাদ না থাকা, পণ্যের লেবেলে মোড়ক না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স বিসমিল্লাহ আমের আড়তকে দুই হাজার টাকা এবং মেসার্স আলম ফল ভান্ডারকে এক হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।###
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page