দৌলতপুরের ৮ নং ধামশ্বর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: আলমগীর হোসেন ব্যাপক গণ সংযোগ করছেন
Update Time :
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
/
১১৫
Time View
/
Share
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফশিল ঘোষণার দিনক্ষণ ঠিক করায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আটটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত মহিলা প্রার্থীদের পদচারণায় ইতিমধ্যে গ্রামগঞ্জে হাটবাজারে চায়ের দোকানে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।। ইতিমধ্যে দৌলতপুর উপজেলার ৮ নং ধামশ্বর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী সমিলের মালিক মো: আলমগীর হোসেন গ্রামগঞ্জে,হাটবাজারে ব্যাপক গণ সংযোগ ও বাড়ি বাড়ি ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন।তিনি ধামশ্বর ইউনিয়নের নাটুয়া বাড়ি গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। আলমগীর হোসেন মৃত সিফাত আলীর বড় ছেলে। তিনি গত প্রায় এক বছর যাবত ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। তার পক্ষে গ্রামগঞ্জে নারী-পুরুষ ও যুবসমাজ এবং ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। ১ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ আলমগীর হোসেন বলেন, বিগত এক বছর যাবত আমি ১ নং ওয়ার্ডের প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি নারী-পুরুষ সাধারণ ভোটারদের সাথে নির্বাচনী প্রচারণার চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, আমি নির্বাচিত হলে ১ নং ওয়ার্ড কে মাদক মুক্ত,চাঁদাবাজ মুক্ত, যুব সমাজকে মাদক থেকে বিরত রাখার চেষ্টা করব। সাধারণ গরিব দুঃখী মানুষের পাশে থাকবো। আমি ধামশ্বর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভোটার ও সকল সাধারণ মানুষের দোয়া চাই। আমিও ১ নং ওয়ার্ডবাসীর সকলের জন্য দোয়া কামনা করছি। ###