বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

নাগরপুরে বসতবাড়ির ভিটায় গাঁজা চাষ: ৫টি গাছসহ গ্রেফতার

  1. নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে বসতবাড়ির ভিটায় অবৈধভাবে গাঁজা চাষের অপরাধে মোঃ রাসেল মিয়া (৪২) নামে এক ব্যক্তি পুলিশি অভিযানে গ্রেফতার হয়েছেন। এ সময় তার বসতবাড়ির আঙিনা থেকে ৫টি সতেজ গাঁজা গাছ উদ্ধার করে জব্দ করা হয়।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামে নিজ বসতবাড়ির দক্ষিণ ভিটায় বিশেষ কৌশলে গাঁজা গাছ রোপণ করে চাষ করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানিক দলে ছিলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজল কুমার সূত্রধর, এএসআই মোঃ সুমন হোসেন, কনস্টেবল মোঃ কামরুল হাসান ও কনস্টেবল মোঃ লিটন হোসেন ও কনস্টেবল মনোয়ার হোসেন।
অভিযানকালে রাসেল মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দক্ষিণ ভিটায় রোপণ করা ৫টি সতেজ গাঁজা গাছ শনাক্ত করে পুলিশ। পরবর্তীতে গাছগুলো মাটি থেকে উপড়ে ডালপালা ও পাতাসহ বিধিমোতাবেক জব্দ করা হয়। একই সাথে অবৈধ মাদক চাষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। মাদকমুক্ত সমাজ গঠনে নাগরপুর থানা পুলিশের এমন বিশেষ ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page