নিজস্ব প্রতিবেদক :::
মানিকগঞ্জের বেওথা কালীগঙ্গা ব্রিজ এলাকায় এক নবজাতককে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে শিশুটির মা ও তার কথিত প্রেমিক উত্তর বালুখণ্ড এলাকার জয়নালের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার মানিকগঞ্জের ব্যথা কালিগংগা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
<span;>> স্থানীয়দের দাবি, দুজন মিলে নবজাতককে বস্তায় ভরে ব্রিজ এলাকায় নিয়ে যান। নদীতে ফেলে দেওয়ার প্রস্তুতিকালে স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেন। পরে মানিকগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও জয়নালকে থানা হেফাজতে নেয়। নবজাতকটিকেও উদ্ধার করা হয়েছে।