বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি

দৌলতপুরের ঐতিহ্যবাহী বাঘুটিয়া বিকেএস উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক::::

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী বাঘুটিয়া বিকেএস উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে বাসাইল ঘরোয়া ফুটবল লীগ ২০২৬ ইং বাসাইল ফুটবল একাডেমির উদ্যোগে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় অংশ গ্রহণ করেন মোবারক ব্রাদার্স বনাম চাচা ভাতিজা একাদশ ।

উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।

খেলায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুল্লাহ নোমানী।

বাসাইল ফুটবল একাডেমির সভাপতি ও উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো: শাহিনুর হোসেন শাহিন ও বাসাইল ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুল্লাহ নোমানী বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর ভাই ইতিমধ্যেই ঘিওর দৌলতপুর শিবালয় নির্বাচনী এলাকায় মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত,দুর্নীতি মুক্ত সমাজ গড়তে সভা সমাবেশ করে যাচ্ছে। তিনি বলেছেন, মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে যুব সমাজকে খেলাধুলা করতে হবে। ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে মাঠে আসতে হবে। ইতিমধ্যেই মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য খেলাধুলায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন এলাকায় মাদক, চাঁদাবাজ, ইভটিজিং, দুর্নীতি বিরোধী সভা সমাবেশ ও ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থা করেছেন। খেলাধুলা করার জন্য ফুটবল,ক্রিকেট খেলার সামগ্রী বিতরণ করছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এছাড়া খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবু,বাঘুটিয়া ইউনিয় বিএনপি’র সাবেক সহ-সভাপতি শাহ আলম বেপারী, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য এডভোকেট শহিদুল্লাহ সিকদার সুজন, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার বিএনপি নেতা আনোয়ার হোসেন, বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক শাজাহান সাজু, বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক করিম মোল্লা, বাঘুটিয়া ইউনিয়ন যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আলী হোসেন, বাঘুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহফুজ খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাঘুটিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ রুহুল আমিন, বাঘুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক শামীম হোসেন প্রমূখ।

শুভেচ্ছান্তে বাবু আশরাফী। বাসাইল ফুটবল একাডেমির পরিচালক শরিফুল মোল্লা।

ঐতিহ্যবাহী বাঘুটিয়া বিকেএস উচ্চ বিদ্যালয় মাঠে চারপাশে কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেন।
খেলায় মোবারক ব্রাদাস ১-০ গোলে চাচা ভাতিজা একাদশ কে পরাজিত করেন।

খেলা শেষে অতিথিরা উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন । #####

#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page