মানিকগঞ্জ প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে টহল দিয়েছে আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স।
গত ১৬ অক্টোবর জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম, পিপিএম, পিভিএমের নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুশান্ত মোদকের নেতৃত্বে এ টহল কার্যক্রম পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিরাপত্তা কার্যক্রম আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময়ে মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার পূজামণ্ডপে টহল দেবে আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স।
টহল দেওয়ার সময় বাহিনীর সদস্যরা পূজারি ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। জরুরি প্রয়োজনে আনসার-ভিডিপির কন্ট্রোল রুম অথবা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়।
জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে মানিকগঞ্জের সাতটি উপজেলার পূজামণ্ডপে আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সের টহল ও নিরাপত্তা কার্যক্রম চলবে।