মানিকগঞ্জ প্রতিনিধি :::
নিবাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা উৎসবে সার্বিক নিরাপত্তা বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর উপহার সামগ্রী বিতরণ কালে বলেন, বিএনপির দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে সনাতন ধর্মালম্বী ভাই বোনদের পাশে থাকতে হবে। পরাজিত অপশক্তির ও ফ্যাসিস্ট পলাতক আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার ধর্ম যার যার বাংলাদেশ সবার। সনাতন ধর্মালম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গা উৎসব পালন করতে পারে সেই দিক বিবেচনা করে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের দুর্গাপূজায় যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
আজ (১৭ অক্টোবর) শনিবার বিকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলর বাসস্ট্যান্ডে বিএনপি’র দলীয় কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর পক্ষ থেকে শারদীয় দুর্গা উৎসবে উপলক্ষে ১ টি শাড়ি কাপড় ও ২টি ধুতি ৮৪টি দুর্গা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে উপহার সামগ্রী তুলে দেন ও প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর উপরোক্ত কথাগুলো বলেছেন ।
উৎসবের প্রাক্কালে উপহার পেয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, সংসদ সদস্যের সহধর্মিনী সায়লা কবীর। আমন্ত্রিত অতিথি ছিলেনসংসদ সদস্যের মেয়ে তাসফিয়া কবীর উদিতা ।
এ সময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা বিএনপি সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক সহ-সভাপতি আবু রেজা কায়সার,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান কুদরত,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন,জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন,উপজেলা যুবদলের আহবায়ক মো হোসেন আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার, জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু,দৌলতপুরের বিএনপি নেতা ও চকমিরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: মাহফুজুল হক খান সোহেল, জেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো : অনিক হাসান,ছাত্রদল নেতা সিনবাদ হোসেন প্রমুখ। #####