বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  :::

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শাখা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য  র‌্যালি ও
আলোচনা সভা, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে ।

আজ (২৮ অক্টোবর ) বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য  র‌্যালি বের হয়।বর্ণাঢ্য   র‍্যালিটি উপজেলা পরিষদ, বাজার , প্রদান সড়ক ও দক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিছিলের স্লোগান ছিল আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। এই বাংলায় হবে না যুবলীগের ঠিকানা। এই বাংলায় হবে না ছাত্রলীগের ঠিকানা। মুহু মুহু স্লোগানে মুখরতি ছিল আনন্দ র‍্যালিটি জুড়ে।

দৌলতপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক হাজী গোলাম সালাউদ্দিন সেলিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম,যুগ্ন আহবায়ক রবিন আহমেদ সামান, যুগ্ম আহবায়ক মোবারক হোসেন বাবু,যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম , যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম , চকমিরপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মো : রুহুল আমিন , ধামশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু,সাধারণ সম্পাদক খলিলুর রহমান, খলসী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মো:পিন্টু প্রধান, কলিয়া ইউনিয়ন যুবদলের মোহাম্মদ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক কবির হোসেন, চকমিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান সিদ্দিক ,জিয়নপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এস এম সাইদুর রহমান, সদস্য সচিব মো: রাশেদ সিকদার, যুগ্ম আহবায়ক আরিফ হোসেন,চরকাটারি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন মিয়া, বাচামারা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো : নুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন,ফ্যাসিস্ট সরকারের দোসর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা ঘাপটি মেরে থেকে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগের বিরুদ্ধে আমরা রাজপথে মোকাবেলা করব। অতীতেও রাজপথে ছিলাম এখনো রাজপথেই থাকবো থাকবো ইনশাআল্লাহ। ####

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page