মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, বিএনপি’র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাদক, চাঁদাবাজ, দুর্নীতি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত ,চাঁদাবাজ মুক্ত,দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে।
তিনি আরও বলেন, আমি নির্বাচনের আগে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছি। এখন এলাকায় উন্নয়ন করব। আমার এখন আরও একটি দাবি আপনাদের কাছে সেটা হল মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুনীতি রোধ কল্পে সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। এলাকার যুব সমাজ কে মাদক মুক্ত করতে হবে , সমাজ থেকে মাদক চাঁদাবাজ দুর্নীতি বন্ধ না হলে একটি জাতির উন্নতি সম্ভব না।
তিনি বলেন, বিএনপি’র নির্বাচনী ওয়াদা পূরণে একে একে বাস্তবায়ন শুরু করেছে। ইতিমধ্যে ৬ মাসে দৌলতপুর,ঘিওর, শিবালয় সরকারের বরাদ্দকৃত অর্থ দিয়ে রাস্তাঘাট, ব্রিজ কালভাট, স্কুল কলেজ,মসজিদ, মাদ্রাসা,কবরস্থান, মন্দির, শ্মশানঘাট,উন্নয়ন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই এলাকায় কোন কাঁচা রাস্তা থাকবে না ।
আজ ( ১ নভেম্বর) রবিবার বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে মাদক, চাঁদাবাজ, দুর্নীতি রোধ কল্পে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর উপরোক্ত কথাগুলো বলেছেন।
উক্ত জনসভায় কলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহম্মেদ গোলাপ এর সভাপতিত্বে
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও তেতুলঝরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জামাল উদ্দিন সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দৌলতপুর অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো :সিরাজুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান, শিবালয় উপজেলা বিএনপি’র সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, সংসদ সদস্যের মেয়ের জামাই ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন,উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্নু সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ধামশ্বর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এডভোকেট আলেক মিয়া, কলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার রহমান, ধামস্বর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আসিফ ইকবাল রনি, যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন,, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন,জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী সালাউদ্দিন সেলিম, চকমিরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহফুজুল হক খান সোহেল ,কলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আলতাফ হোসেন , সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো : অনিক হাসান, সরকারি মতিলাল কলেজ ছাত্রদলের সভাপতি শেখ কায়সার নাঈম প্রমুখ।
উক্ত খেলায় ধামশ্বর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ফুটবল দল বনাম ৬ নং ওয়ার্ড ফুটবল দল অংশগ্রহণ করেন। খেলায় ট্রাইবেগারে ৯ নং ওয়ার্ড ফুটবল দল বিজয়ী হন। বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
######