
মুক্তার হাসান, টাঙ্গাইল:
আফ্রো-এশিয়া, ল্যাটিন আমেরিকার মজলুম জন নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহধর্মিনী আলেমা খাতুন ভাসানীর ২৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমার মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। শনিবার (৪ অক্টোবর) বিকেলে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে সন্তোষ দরবার হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় আব্দুল হামিদ খান ভাসানীর দৌহিত্র জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু’র সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক মনির,শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ, সদস্য সচিব মীর সজীবসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।