বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

নাগরপুরে বিএনপির শক্তি প্রদর্শন: আতিকের নেতৃত্বে গণজমায়েত, ফিরছেন তারেক রহমান

oppo_2

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদর ইউনিয়নে লিফলেট বিতরণ, র‍্যালি ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি নাগরপুর সরকারি কলেজ মাঠে এসে গণজমায়েতে পরিণত হয়। সকাল থেকেই সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে নিয়ে মাঠে সমবেত হন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মনোনয়ন প্রত্যাশী, ক্লিন ইমেজের রাজনীতিক, বিশিষ্ট ব্যবসায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদলের সাবেক সভাপতি মো. আতিকুর রহমান আতিক এর নেতৃত্বে এ কর্মসূচি সম্পন্ন হয়।
গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে মো. আতিকুর রহমান আতিক বলেন,“দেশের মানুষ আজ ন্যায়, উন্নয়ন ও গণতন্ত্র চায়। বিএনপির ৩১ দফা কর্মসূচি সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন। এই কর্মসূচির প্রতিটি দফাই জনগণের অধিকার, ন্যায়বিচার ও সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা বহন করে। আমরা ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিচ্ছি।”
তিনি আরও বলেন,“দেশনায়ক তারেক রহমান এই জাতির আশার প্রতীক। তিনি দেশে ফিরে নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন, আর তাঁর আহ্বানে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে রায় দেবে।”
গণজমায়েতে বক্তারা বলেন, নাগরপুরে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তরুণ সমাজ আজ শিক্ষিত, সৎ ও কর্মমুখী নেতৃত্বের পক্ষে দাঁড়াচ্ছে। সাধারণ মানুষ মো. আতিকুর রহমান আতিককে একজন সম্ভাবনাময় নেতা ও উন্নয়নের প্রতিশ্রুতির প্রতীক হিসেবে দেখছেন।
সভায় আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও মো. নুরুল ইসলাম নুরু প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
র‍্যালি ও গণজমায়েতকে ঘিরে সকাল থেকে পুরো নাগরপুর উপজেলা মুখরিত হয়ে ওঠে। ব্যানার-পোস্টার টানানো, লিফলেট বিতরণ ও শ্লোগানে মুখরিত ছিল শহরজুড়ে। “তারেক রহমান” ও “আতিকুর রহমান আতিক” এর নামে ধ্বনিত হতে থাকে পুরো মাঠ। স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন, এই গণজমায়েত নাগরপুরে রাজনৈতিকভাবে নতুন ধারা সৃষ্টি করেছে। জনগণের মধ্যে মো. আতিকুর রহমান আতিকের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে তাঁকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে।###
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page