শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

শিবালয়ে ৩১ দফার প্রচারণা সভায় জিন্নাহ কবিরের মনোনয়নের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে দেয়ার হুশিয়ারি

মানিকগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ ঁজাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির বলেছেন, আমি নির্বাচিত হলে নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবো, আর্ন্তজাতিক বানিজ্যিক অঞ্চল গড়ে তুলবো। রাস্তাঘাট,ব্রীজ ,কালভার্ট, মসজিদ,মাদ্রাসা,মন্দিরের উন্নয়ন ও কৃষক শ্রমিক, দু:স্থ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবো। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে জনগন ও ভোটাদের প্রতি আহবান জানান ।

এস.এ জিন্নাহ কবির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে, শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে, চাকুরী যতোদিন নাহবে তাদের বেকার ভাতা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। ৩১ দফায় কৃষকদের কৃষি উপকরণ, কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে ।

আজ রবিবার (২৩ নভেম্বর) রাত ৮ টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার ইন্তাজগঞ্জ ঈদগা মাঠে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচারণা ও পথ সভায় তিনি প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন। এসময় শিবালয় উপজেলা বিএনপি ,যুবদল,সেচ্ছা সেবক দল,কৃষকদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ তৃণমূল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী জিন্নাহ কবিরের দলীয় মনোনয়নের দাবিতে মুহু মুহু স্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে ৩১ দফার প্রচারণা ও পথ সভা। প্রয়োজনে রাজপথে এবং ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে দেয়ার হুশিয়ারি দেন নেতাকর্মীরা।

জিন্নাহ কবির বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাগো দলের সদস্য হয়ে রাজনীতি শুরু করেছি। আমি শহীদ জিয়ার ১৯ দফা, খালেদা জিয়ার ২৭ দফা এবং সর্বশেষ তারেক রহমানের ৩১ দফা নিয়ে গ্রাম-গঞ্জে,হাট-বাজারে মানুষের ঘরে ঘরে ঘুরছি। দীর্ঘ ৪৭ বছর রাজনীতিতে দলীয় সব কর্মসূচিতে অংশ নিয়েছি।

তিনি বলেন, ছাত্রদল থেকে শুরু করে যুবদল , জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদসহ কয়েক দফা জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। আমার বিগত দিনের ত্যাগ মূল্যায়ন করে দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে। তিনি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহবান জানান। ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি।

প্রচারণা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু , জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদুর রহমান মাসুদ, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু , শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন , ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো : নাসির উদ্দীন, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মো: হোসেন আলী, শিবালয় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: শহিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুর রহমান বলেন, বিগত ১৫/১৬ বছরে মামলা-হামলা ও দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে ছিলেন জিন্নাহ ভাই। ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে তিনি তৃণমূল বিএনপি ও সাধারণ লোকজনদের সুখ-দুঃখে পরিচিত মুখ হিসেবে তিনটি উপজেলার জনগণের আস্থা অর্জন করে সকলের মণিকোঠায় জায়গা করে নিয়েছে।

তারা আরো বলেন, আমাদের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে জিন্নাহ ভাইকে ভোট দেওয়ার জন্য অধির আগ্রহে আছেন। আমরা সারাদেশের মধ্যে মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ ভাইকে ধানের শীষ প্রতীকে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে এ আসনটি তারেক রহমানকে উপহার দেব।
তারা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় জিন্নাহ ভাই জীবনের ঝুকি নিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে মেধা শ্রম অর্থ খরচ করে নেতাকর্মীদের আগলে রেখেছে । দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে ছিলেন জিন্নাহ ভাই । আগামী নির্বাচনে জিন্নাহ ভাইকে বিএনপির ধানের শীষের প্রার্থী হিসাবে চাই । জিন্নাহ ভাইয়ের মনোনয়নের জন্য প্রয়োজনে রাজপথে থাকবো এবং ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে দেয়ার হুশিয়ারি দেন।

তারা আরো বলেন,যাদের বিগত বিগত ১৫/১৬ বছরে এক দিনও মাঠে পাইনি তারা এখন বিএনপির দলীয় মনোনয়নের জন্য তদবির করছে। এরা সুযোগসন্ধানী এসব নেতা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে পরিচিতও না। ঐসব সুযোগ সন্ধানী নেতা মনোনয়ন পেলে আমাদের এই আসনে দলের ভরাডুবি হবে।
তারা বলেন, আমরা যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার মিথ্যা বানোয়াট মামলায় জেলে তখন জিন্নাহ ভাই নিজস্ব অর্থ দিয়ে আমাদের জামিন করেছেন। আবার ওই সময়ে কর্মীদের পরিবারের বাড়িতে বাজারের ব্যবস্থাও করে দিয়েছেন। আমরা জিন্নাহ ভাইকে মনোনয়ন দেওয়ার জন্য দেশ নেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছি। আপনারা খোঁজ নিয়ে দেখুন, এ তিন উপজেলার সর্বস্তরের বিএনপির নেতাকর্মী তার সঙ্গে আছে। যা অন্য কারো সঙ্গে নেই।

শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল আওয়াল মোল্লার এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: লিটন মোল্লা এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: ফরিদুজ্জামান ফরিদ, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুর রহমান মাহিদ, জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ হোসেন মেম্বার, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহম্মেদ চাঁদ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান প্রমূখ ।
। উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপির মানিকগঞ্জের ৩টি আসনের মধ্যে ২ টি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়। কিন্ত মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

।######

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page