বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত

টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে শীতার্ত মা-বোনদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ক্তার হাসান, টাঙ্গাইল :
শীতার্ত মানুষের পাশে দাড়ানোর অংশ হিসেবে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডস্থ নিজস্ব কার্যালয় থেকে বুধবার (৭ জানুয়ারি) সকালে শহরের স্থানীয় শীতার্ত মা ও বোনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক এই কার্যক্রমে শীতের কষ্ট লাঘবে স্বেচ্ছাসেবীরা শতাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল, সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোহিদুল ইসলাম মোহিত, সাংগঠনিক সম্পাদক ফরিদ খান, দপ্তর ও প্রচার সম্পাদক আসাদ হোসেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহাদিয়া ইসলাম মীমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এ সময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোই টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের মূল লক্ষ্য। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page