শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

নেত্রকোনা-২ আসনের ড. আরিফা জেসমিন সংরক্ষিত নারী সদস্য প্রত্যাশী

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬,

নেত্রকোনা-২ (সদর-বারহাট্রা) আসনের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আরিফা জেসমিন নাহিন সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছেন। চারবারের মনোনয়ন প্রত্যাশী তিনি নেত্রকোনা সদর আসনের একমাত্র নারীনেত্রী হিসেবে দলের মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক ও প্রচারণায় সক্রিয় ভূমিকা রেখেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চরম সময়ের রাজপথ আন্দোলন ও সংগ্রামে ডক্টর নাহিন এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি দলের প্রতিটি কর্মসূচীতে নেতৃত্ব দিয়েছেন এবং নারী সমাজের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ডক্টর নাহিন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোট ইউনিটের সাবেক সহ-সভাপতি, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহবায়ক, জেলা মহিলা দলের সাবেক আহবায়ক ও সভাপতি।

বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে উচ্ছেদের সময় ডক্টর নাহিন কোমরে আঘাত পান এবং পরে রাজপথে পুলিশের নির্যাতন ও গ্রেপ্তারের শিকার হন। ২০১১ সালের হরতাল থেকে ২০১৫ সালের গুলশান অফিসের ঘটনাসমূহে তিনি বারবার পুলিশি হয়রানির মুখোমুখি হয়েছেন।

দুঃসময়ে রাজপথের প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়ে পরিছন্ন ইমেজ ও নির্ভরযোগ্যতার জন্য ডক্টর আরিফা জেসমিন নাহিন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ব্যাপক আলোচনায় রয়েছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page