বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

মানিকগঞ্জে ইজারাদারকে না পেয়ে ম্যানেজারকে গুলি করে হত্যা। একজন গুলিবিদ্ধ  আহত।

মানিকগঞ্জ প্রতিনিধি :০৩ এপ্রিল-২০২৬,শুক্রবার।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা আলোকদিয়ার চরে যমুনা নদীতে বালু মহলে সশস্ত্র হামলায় ইফতিয়ার এন্টারপ্রাইজের এক ম্যানেজার মো: মিরাজ হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে। জাহাঙ্গীর আলম নামের  একজন গুলিবিদ্ধ। মৃত মিরাজ হোসেন গ্রামের বাড়ি পাবনার সদর উপজেলায়।

শুক্রবার (৩এপ্রিল) সন্ধ্যায় শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়ার চরে যমুনা নদীতে   এ ঘটনা ঘটে।

শিবালয় উপজেলার তেওতা বালুমহালের ইজারাদার কাওছার হোসেন জানান, গত বৃহস্পতিবার তাঁর মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি হুমকি দেয়– নদী থেকে বালু উত্তোলন করে তা বাল্কহেড জাহাজে বিক্রি করলে তাঁকে খুন করা হবে। এ ব্যাপারে তিনি বৃহস্পতিবারই শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার সন্ধ্যার দিকে নদীপারে ম্যানেজার মিরাজসহ তাঁর লোকজন ড্রেজারে অবস্থান করছিলেন। এ সময় স্পিডবোটে দুর্বৃত্তরা এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে। ম্যানেজার মিরাজকে গুলি করে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মিরাজ ও জাহাঙ্গীরকে উদ্ধার করে শিবালয় নিয়ে আসেন। মিরাজকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 এবিযয়ে শিবালয় থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন,  স্থানীয় ও ইজারদারের  লোকজন জানান, সিরাজগঞ্জের   অবৈধ বালুক ব্যবসায়ী বাল্ভ হেড বোঝাই বালু উত্তোলন করে মানিকগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় বাণিজ্যিক ভিত্তিতে বিক্রি করে। এতে  সরকারি ইজারদারের বালু উত্তোলনের পর বিক্রি করতে না পেরে  প্রতিদিন কয়েক লক্ষ টাকা  অর্থনৈতিক ভাবে ক্ষতি  হয়। এই নিয়ে  কয়েকদিন  যাবত ইজারদার  এবং অবৈধ বালু ব্যবসায়ীদের সাথে মধ্যে বিরোধ চলছিল। সেই জের ধরে এই ঘটনা  ঘটতে পারে বলে অনেকের ধারণা । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।##### 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page