বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মতবিনিময় সভা ঘিওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাসুম ফুটবল একাডেমি কালের বিবর্তনে আবহমান হারিয়ে যাওয়া  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলাকে ধরে রাখতে  গ্রাম গঞ্জে উদ্যোগ নিয়েছেন  মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য  এস এ জিন্নাহ কবীর

স্বাধীনতার পর আমরা তিনটি স্বৈরাচার সরকার পেয়েছি

মানিকগঞ্জ প্রতিনিধি:১১ আগস্ট-২০২৫,সোমবার।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির বলেছেন, স্বাধীনতার পর আমরা শেখ মজিব,এরশাদ,শেখ হাসিনা এই তিনটি স্বৈরাচার সরকার পেয়েছি, তার মধ্যে ফ্যাসিবাদ শেখ হাসিনা সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার । তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে স্বাধীনতা বিরোধী জামায়াত ও আওয়ামীলীগ জোটবদ্ধ হয়ে বিএনপির সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল । স্বাধীনতা বিরোধীরা দেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে ।

আজ সোমবার ( ১১ আগস্ট ) সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা বালিয়াখোড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগে পুখুরিয়া বাজারে তারেক রহমানের ৩১ দফার প্রচারনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ্য শহীদদের রক্ত ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে । স্বাধীনতার ৫৪ বছরের এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। বিএনপির তারেক রহমানে ৩১ দফায় গ্রামগঞ্জের কৃষক শ্রমিক, খেটে খাওয়া দু:স্থ জনগণের ভাগ্য উন্নয়নে কথা রয়েছে। তারেক রহমানের ৩১ দফা নিয়ে বিএনপির সকলকে ঐক্য বদ্ধ ভাবে ধানের শীষের ভোট চাইতে হবে।

ঘিওর উপজেলা যুবদলের নেতা শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে এছাড়া আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু , জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ,দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষযক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: ফেরদৌস রহমান, কেন্দ্রীয় ওলামাদলের সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক দেওয়ান মাসুদ রানা, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল , জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ ছানোয়ার, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রশিদ,সাবেক ভাইস-চেয়ারম্যান মো: ফজর আলী, জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু, বাজার কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ , জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান,যুবদল নেতা শরিফ উদ্দিন,যুবদল নেতা সূর্য় মোল্যা, প্রমূখ,সহ ইউনিয়নের নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, বিএনপি নামধারী আওয়ামী ফ্যাসিবাদের এজেন্ট বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনে মিথ্যা গুজব ছড়াচ্ছে ষড়যন্ত্র করছে। বিএনপি নামধারী আওয়ামী ফ্যাসিবাদের এজেন্টদের গত ১৭ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর ফ্যাসিবাদ আওয়ামী দোসর সুবিধাবাদীরা কিছু নেতাদের ছত্রছায়ায় বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম অনৈতিক কর্মকান্ড করছে । তারা ১৭ বছর আওয়ামীলীগের এমপি ও নেতাদের সাথে আতাঁত করে ব্যবসা বানিজ্য করেছে । দলের দু:ষ সময়ে বিদেশে এসিরুমে আরাম আয়েষ করে কাটিয়েছেন এখন অতিথি পাঁখিরা মনোনয়নের জন্য ঘুড়ে বেড়ায় । তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবন্ধ থেকে প্রতিহত করার নিদেশ দেন। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামীলীগের এজেন্টদের হুশিয়ারি দিয়ে বলেন,বিএনপির মধ্যে কোন বিভেদ নাই যারা বিভেদ সৃষ্টি করতে চান এখনো সময় আছে ভালো হয়ে যান।বিগত ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের সময় বিএনপির হাজার হাজার নেতাকমীর নামে হামলা ,মামলা,জেল,জুলুম ,পালিয়ে বেড়াতে হয়েছে । ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের সময় বিএনপির নেতাকমী বাড়িতে ঘুমাতে পারে নাই । তিনি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন। ######
#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page