শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে গাছের চারা বিতরণ যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শফিকুল ইসলাম শফিক দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

দৌলতপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :::

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ও ধামশ্বর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দু:স্থ ও অসহায় দুই শত মানুষের মাঝে মানবিক সহায়তা ত্রাণ ও নগদ অর্থ ও মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার ( ৫ জুন) বিকেলে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন পরিষদে ও ধামশ্বর ইউনিয়নের নিরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় ।

ঈদ উপহার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, নির্বাচনের সময় আপনাদের কাছে আমি ওয়াদা দিয়েছিলাম। ধানের শীষে ভোট দিলে এলাকায় উন্নয়ন করা হবে। আপনারা ধানের শীষে ভোট দিয়েছেন এখন আমার দায়িত্ব উন্নয়ন কর্মকান্ড করা। ইতিমধ্যেই ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে দৌলতপুর, ঘিওর, শিবালয়ে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। সেই সাথে মাদক, চাঁদাবাজি, দুর্নীতি ও ইভটিজিং কারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স । যেই হোক তার বিরুদ্ধে সকলের অবস্থান নিতে হবে। মাদক ব্যবসায়ীকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

সমাবেশে কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও জজ কোটের অতিরিক্ত পিপি এডভোকেট বুলবুল আহমেদ গোলাপ সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক আনিসুর রহমান,উপজেলা বিএনপি’র সাবেক আব্দুল মতিন মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো : ফেরদৌস রহমান, কেন্দ্রীয় ওলামা দলে সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, জেলা কৃষক দলের সহ-সভাপতি এটিএম জাহাঙ্গীর আলম, ধামশ্বর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এডভোকেট আলেক মিয়া,সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক অনিক হাসান,জেলা ছাত্রদলের সদস্য মোঃ শামীম হোসেন, জেলা ছাত্রদলের সদস্য মো: রতন মিয়া, সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page