নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে দৌলতপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য মো: শ্রাবন (২৩) ও মোঃ নজরুল ইসলাম (৩৮)কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান- ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা উদ্ধারসহ গ্রেফতার করেছে । প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম), মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে ।
আজ ১৫ আগস্ট রাত ১৬.৫০ ঘটিকার সময় দৌলতপুর উপজেলা ভুমি অফিসের প্রবেশ মূখে দৌলতপুর টু আরিচাগামী পাকা রাস্তার উপর থেকে ২ মাদক কারবারীকে গ্রেফতার করে ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান,মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম), মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ)/ মোহাম্মদ রফিকুল ইসলাম এর তত্ত্বাবধানে ডিবি মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই (নিঃ)/ মোঃ আবুল হাসান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে দৌলতপুর থানাধীন রামচন্দ্রপুর সাকিনস্থ উপজেলা ভুমি অফিসের প্রবেশ মূখে দৌলতপুর টু আরিচাগামী পাকা রাস্তার উপর হইতে তারিখ ১৫/০৮/২০২৫ খ্রিঃ রাত ১৬.৫০ ঘটিকায় আসামী ১। শ্রাবন (২৩), পিতা- নুরুল আলম, সাং- পংতিরছা, ২। মোঃ নজরুল ইসলাম (৩৮), পিতা- মৃত ইন্তাজ শেখ, সাং- সমেতপুর, উভয় থানা- দৌলতপুর, জেলা- মানিকগঞ্জদের গ্রেফতার করেন। উক্ত সময় ১নং আসামী শ্রাবন এর দখল হইতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ২নং আসামী মোঃ নজরুল ইসলাম এর দখল হইতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।
এবিষয়ে জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম), মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, দৌলতপুর থানায় ০১ টি মামলায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে ।