শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Headline :
অপসংবাদিকতাকে পরিহার করতে হবে -প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে নিহত ১৪ বাস মালিকের পরিবার পেল ৭ লাখ টাকা সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য আটক সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু সিরাজগঞ্জে প্রেমিকার বিয়ের খবরে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা শিবালয় মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোহাম্মদ উজ্জল ফকির নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন নেত্রকোনা ও বারহাট্টার উন্নয়নে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এমপির প্রচেষ্টা অব্যাহত টাঙ্গাইলে দুস্থ পরিবার ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ মানিকগঞ্জের জুলাই গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি থেকে দেশী অনলাইন বেটিং জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। এসময় জুয়ার সাইটে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৮৮৫ টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানি থেকে প্রেরিত, কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সন্ধ্যা পৌনে সাতটার সময় বেলকুচি থানার আদাচাকী গ্রামের নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি থানার আদাচাকী গ্রামের মোঃ আক্তার খানের ছেলে মোঃ মেনাজুল ইসলাম(২৪), মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ বনি আমিন(২০) ও মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ নিশাত রেজা(২৭)।

র‌্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার সময় সিরাজগঞ্জ র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল জেলার বেলকুচি থানার আদাচাকী গ্রামে নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ দেশী অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়াও জুয়ার সাইটে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও নগদ ৫হাজার ৮৮৫টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় যে, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোনে একাধিক এমএফএস একাউন্ট ব্যবহার পূর্বক অনলাইনে বেটিং/জুয়ার সাইটে ডিজিটাল অর্থ লেনদেন করে আসছে। তারা আরও জানায় জুয়ার সাইটে অর্থের প্রয়োজন হইলে তারা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ প্রভৃতি) ব্যবহার করে অর্থ সরবরাহ করে থাকে।

পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের বেলকুচি থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।###

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page