শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Headline :
অপসংবাদিকতাকে পরিহার করতে হবে -প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে নিহত ১৪ বাস মালিকের পরিবার পেল ৭ লাখ টাকা সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য আটক সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু সিরাজগঞ্জে প্রেমিকার বিয়ের খবরে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা শিবালয় মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোহাম্মদ উজ্জল ফকির নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন নেত্রকোনা ও বারহাট্টার উন্নয়নে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এমপির প্রচেষ্টা অব্যাহত টাঙ্গাইলে দুস্থ পরিবার ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ মানিকগঞ্জের জুলাই গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলে নিহত ১৪ বাস মালিকের পরিবার পেল ৭ লাখ টাকা

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে মৃত্যুবরণকারী ১৪ জন বাস-মিনিবাস মালিকের পরিবারের হাতে মোট ৭ লাখ টাকা সহায়তা ও অনুদান তুলে দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।

আজ শুক্রবার (৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত পরিবহন মালিকদের পরিবারের সদস্যদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

অনুদানপ্রাপ্ত ১৪ জন হলেন—শেখ সোরহাব আলী, সেন্টু সওদাগর, সুমন দত্ত, তুলা মিয়া, ফারহানা পারভিন, তায়েজ উদ্দিন, রফিকুল কিবরিয়া, আবুল কাশেম রেজভী, আনোয়ার হোসেন, সুরুজ্জামান, বেলাল হোসেন, নুরুল ইসলাম, আসাদ ও আব্দুর সাত্তার।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে প্রধান অতিথির আসন গ্রহণ করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলাম খান ঝলক, সদস্য সচিব নিলুফা ইয়াসমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পরিবহন মালিকদের মৃত্যুর পর তাদের পরিবারের পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page