নিজস্ব প্রতিবেদক ::
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন,দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক,চাঁদাবাজ, জুয়া , দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে । প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষণা দিয়েছেন দেশকে মাদক মুক্ত,চাঁদাবাজ মুক্ত, জুয়া মুক্ত, দুর্নীতি মুক্ত করতে হবে। মাদক ,চাঁদাবাজ , জুয়া দুর্নীতি বন্ধ না হলে দেশে উন্নয়নে বাঁধাগ্রস্ত হবে । যুব সমাজকে মাদক মুক্ত রাখতে হলে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার করতে হবে। সরকার ইতিমধ্যে প্রতিটি ইউনিয়নে ফুটবল খেলার মাঠের পরিকল্পনা গ্রহণ করেছেন।অনেক দিন পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা হারিয়ে যেতে বসেছে । গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে ধরে রাখতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত, সমাজ গড়তে হলে যুব সমাজকে খেলাধুলায় মাঠ আসতে হবে।
উক্ত খেলায় উদ্বোধক হিসেবে ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর এর সহধমীনি মিসেস শায়লা কবীর । আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন,মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্যর মেয়ে তাসফিয়া কবীর উদিতা ।
আজ( ২ অক্টোবর ) শুক্রবার বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রমবাসির উদ্যোগে তেওতা জমিদার বাড়ির মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর উপরোক্ত কথাগুলো বলেছেন।
উক্ত লাঠি খেলায় মো বাবুল হোসেন বাবু এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, শিবালয় থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রহমত আলী লাভলু বেপারী, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো নাসির উদ্দীন, তেওতা ইউনিয়ন বিএনপির সভপতি আব্দুর রাজ্জাক,জেলা য়ুবদলের যুগ্ম আহ্বায়ক জজ কোটের অতিরিক্ত পিপি এ্যাড সুজাউদ্দিন বুলবুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন,জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন,উপজেলা যুবদলের আহবায়ক মো হোসেন আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন, শিবালয় উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদুর রহমান ফরিদ,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো শহিদুল ইসলাম, সদস্য সচিব সাইদুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো : অনিক হাসান প্রমুখ। #####