নিজস্ব প্রতিবেদক ::
মানিকগঞ্জের শিবালয় উপজেলার রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ অক্টোবর বুধবার শিবালয় উপজেলার রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল্লাহ মামুন, জাতীয় পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো: গিয়াস মাহমুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার,।
উক্ত মাদক ইভটিজিং বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা মূলক সভায় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনীষা রানী কর্মকার এর সভাপতিত্বে প্রধান অতিথি মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা বলেন,মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক প্রচার প্রচারণা করতে হবে। আজকের যুবসমাজ আগামী দিনের ভবিষ্যৎ।
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে হবে, ছাত্র-ছাত্রীদের মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে। সামাজিক ভাবে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে আন্দোলন গড়ে তুলতে হবে।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস,রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি ও রুপসা মাদক নির্মল কমিটির আহবায়ক আলহাজ্ব অধ্যা:মোঃ আব্দুল সাত্তার, রুপসা মাদক নির্মল কমিটির সদস্য সচিব মো: মজিবুর রহমান প্রমূখ।#######