শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে গাছের চারা বিতরণ যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শফিকুল ইসলাম শফিক দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

স্বাধীনতার পর আমরা তিনটি স্বৈরাচার সরকার পেয়েছি

নিজস্ব প্রতিবেদক::২৪ আগস্ট-২০২৫,রবিবার।।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির বলেছেন, স্বাধীনতার পর আমরা শেখ মজিব,এরশাদ,শেখ হাসিনা এই তিনটি স্বৈরাচার সরকার পেয়েছি, তার মধ্যে ফ্যাসিবাদ শেখ হাসিনা সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার । তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে স্বাধীনতা বিরোধী জামায়াত ও আওয়ামীলীগ জোটবদ্ধ হয়ে বিএনপির সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল । স্বাধীনতা বিরোধীরা দেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে । বিএনপির তারেক রহমানে ৩১ দফায় গ্রামগঞ্জের কৃষক শ্রমিক, খেটে খাওয়া দু:স্থ জনগণের ভাগ্য উন্নয়নে কথা রয়েছে। তারেক রহমানের ৩১ দফা নিয়ে বিএনপির সকলকে ঐক্য বদ্ধ ভাবে ধানের শীষের ভোট চাইতে হবে।

আজ রবিবার ( ২৪ আগস্ট ) সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা পয়লা ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগে পয়লা মোড়ে বাজারে তারেক রহমানের ৩১ দফার প্রচারনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন ।

পয়লা ইউনিয়ন ৪.৫.৬ নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগ পয়লা ইউনিয়ন বিএনপির মীর মোশাররফ হোসেন মানিক এর সভাপতিত্বে ও যুবদল নেতা আবদুল বারেক মোল্যা এর পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন ,জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা বিএনপি সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো : ফেরদৌস রহমান, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মতিন মাস্টার, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: জানে আলম, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, জেলা কৃষক দলের সহ-সভাপতি আবদুল খালেক সিকদার, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, যুগ্ম আহবায়ক আকরুজ্জামান আকতার, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল , জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মো: হোসেন আলী, জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ ছানোয়ার, পয়লা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মীর কালাম,সাধারণ সম্পাদক মো: আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কলিয়া  ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: ছানোয়ার রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ , জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান, জেল তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহমেদ চাঁদ, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান ,ইউনিয়ন যুবদল নেতা জহিরুল ইসলাম, সহ নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, বিএনপি নামধারী আওয়ামী ফ্যাসিবাদের এজেন্ট বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনে মিথ্যা গুজব ছড়াচ্ছে ষড়যন্ত্র করছে। বিএনপি নামধারী আওয়ামী ফ্যাসিবাদের এজেন্টদের গত ১৭ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর ফ্যাসিবাদ আওয়ামী দোসর সুবিধাবাদীরা কিছু নেতাদের ছত্রছায়ায় বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম অনৈতিক কর্মকান্ড করছে । সুবিধাবাদী বিএনপি নামধারী আওয়ামী দোসরা নদীতে অবৈধ ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলন করায় আমার অসহায় সাধারন কৃষক,খেটে খাওয়া মানুষের বাড়ি-ঘর,আবাদি জমি নদীতে বিলীন হচ্ছে । আমি প্রশাসন ও অবৈধ ড্রেজার ব্যবসায় জড়িতদের হুশিয়ার দিয়ে বলতে চাই এই সব বন্ধ করে দিন । অবৈধ ড্রেজার বন্ধ না করলে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের সাথে নিয়ে নিয়ম তান্তিক আন্দোলন করা হবে ।

তিনি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন। ######
#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page