রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Headline :
দেশ ও জাতির উন্নয়ন করতে হলে, মাদক মুক্ত,চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে, –এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত সৎ , যোগ্য,স্বচ্ছল ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন–সাটুরিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্য মন্ত্রী এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য জনপ্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু শেখকে আটক করে পুলিশে সোপর্দ করবো কাজ, গড়বো দেশ / সবার আগে বাংলাদেশএই স্লোগানকে সামনে রেখে গণসংযোগ করে বেড়াচ্ছেন এডভোকেট মো: আলেক মিয়া দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান

দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি:

দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

পরে সেখানে যুব উদ্যোক্তাদের সফলতার গল্প, সরকারের যুব উন্নয়ন কর্মসূচি ও যুবদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য প প  কর্মকর্তা ডা: রাশিদা খাতুন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  আলহাজ্ব জামাল উদ্দিন সরকার, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইসলাম আল হাজীব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাইনুল কবির, কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল কাদের সিদ্দিকী, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী গোলাম সালাউদ্দিন সেলিম প্রমুখ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page