মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে দৃষ্টিনন্দন ৩টি পিসি গার্ডার ব্রিজ ও পাকা সড়কের উদ্বোধন শিবালয়ে পরিত্যক্ত অবস্থায় শটগান উদ্ধার দেশের মানুষ যেনো অনাহারে না থাকে, সেই লক্ষ্যে ওএমএস এর পয়েন্ট বাড়ানো হয়েছে: খাদ্যমন্ত্রী দেশ ও জাতির উন্নয়ন করতে হলে, মাদক মুক্ত,চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে, –এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত সৎ , যোগ্য,স্বচ্ছল ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন–সাটুরিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্য মন্ত্রী এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য জনপ্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু শেখকে আটক করে পুলিশে সোপর্দ করবো কাজ, গড়বো দেশ / সবার আগে বাংলাদেশএই স্লোগানকে সামনে রেখে গণসংযোগ করে বেড়াচ্ছেন এডভোকেট মো: আলেক মিয়া দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি

শিবালয়ে পরিত্যক্ত অবস্থায় শটগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের ট্রাক টার্মিনালের পাশে ড্রেন  থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।

আজ ২ নভেম্বর সোমবার সন্ধ্যা সাতটার দিকে পাটুরিয়া ট্রাক টার্মিনালের পাশে ড্রেন থেকে শটগানটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিকভাবে ধারণা, ২০২৪ এর গণআন্দোলনে বিভিন্ন থানা থেকে লুট অস্ত্রের একটি এই শটগান।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম শটগান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাটুরিয়া ট্রাক টার্মিনালের পাশের একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করা হয়েছে। পুলিশ বাহিনীর সদস্যরা এ ধরনের শটগান ব্যবহার করেন। তবে এটি পুলিশে শটগান কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছেনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ২০২৪ সালের গণআন্দোলনে পাটুরিয়া আনসার ক্যাম্পের  লুট হওয়া অস্ত্র হতে পারে।

তিনি আরো বলেন, শটগানটি উদ্ধারের পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।####

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page