নিজস্ব প্রতিবেদক:৩০ আগস্ট-২০২৫,শনিবার।
মানিকগঞ্জের ঘিওরে পতীত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর চরিত্রহীন, লম্পট, ধান্দাবাজ, ভূমিদস্যু, মানসিক প্রতিবন্ধী জেলা বিএনপির সদস্য খোন্দকার আকবর হোসেন বাবলুর নির্দেশে বিএনপি ও বিএনপি’র জনপ্রিয় নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুন্ন করে মিথ্যা বানোয়াট ও অবৈধ মানববন্ধনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ঘিওর উপজেলার কয়েক শত নারী/ পুরুষসহ সর্বস্তরের জনগণ।
আজ শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় ঘিওর থানার সামনে ঘিওর উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে ঘন্টা ব্যাপী এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, স্থানীয় ও সরকার বিষয়ক সম্পাদক মোঃ রাজা মিয়া মেম্বার, বালিয়াখোরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান মাসুদ,যুগ্ম আহবায়ক মীর ফারুক হোসেন, হাবিব ইব্রাহিম সাগর,সদস্য মির্জা সালেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শওকত আলী খান প্রমূখ।
উল্লেখ্য গত ২৮ আগষ্ট ডঃ খোন্দকার আকবর হোসেন বাবলুর সমর্থক গোষ্ঠী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় জাতীয় নিবাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য এস এ কবির জিন্নাহর বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ মানববন্ধন ও বক্তব্য দেওয়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে ঘিওর উপজেলার সর্বস্তরের জনগণ।
এসময় বক্তারা অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যকারী চান্দু, জুয়েল, সেলিম ও খোন্দকার আকবর হোসেন বাবলুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।