বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় পার্টির জেলা কার্যালয় ভাঙচুর

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল :
টাঙ্গাইলে জাতীয় পার্টির জেলা কার্যালয় ভাঙচুর করেছে গণঅধিকার পরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার(৩০ আগস্ট) দুপুর ১২ টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে শহরের ছয়আনী বাজারে অবস্থিত জাতীয় পার্টির জেলা কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায়। এ সময় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা অফিসের আসবাবপত্র ভেঙে রাস্তায় ফেলে দেয়।
পরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নগরজলফৈ বাইপাস এলাকায় অবরোধ সৃষ্টি করে । সেখানে প্রায় আধঘণ্টা অবস্থান করে তারা। এসময় বিক্ষোভকারীরা ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’ ইত্যাদি স্লোগান দেয়। গণঅধিকার পরিষদের নেতারা অবিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page