শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Headline :
নাগরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত দৌলতপুরে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন টাঙ্গাইলের মওলানা ভাসানী হলকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলেন -প্রতিমন্ত্রী মানিকগঞ্জে চোলাই মদ সহ একজন গ্রেফতার নাগরপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি রবিউল আওয়ালের উদ্যোগ নাগরপুরে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার দৌলতপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক র‍্যালি দুর্নীতি, প্রকল্পের টাকা আত্মসাৎ ও স্বজনপ্রীতির মহোৎসবের পরও বহাল তবিয়তে ​পিডি সাজেদুল করিম আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় ছোট ভাইয়ের জমি দখলের পায়তারায় বড় ভাই দৌলতপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ বিতরণ

ঘিওরে চাঁদাবাজির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া  ইউনিয়নের দখলবাজ, চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার ( ৭ সেপ্টেম্বর )   বিকেলে উপজেলার হিজুলিয়া  এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে। এলাকাবাসীর অভিযোগ, অন্তর আলী ,শাহীন মিয়া , রতন আলী, রবী, রনি এলাকায় ত্রাস সৃষ্টি করে দখল ও চাঁদাবাজি করছে।  স্থানীয় বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাদল মিয়া, আলাল , দুলাল সহ এলাকাবাসী অভিযোগ করে বলেন, দখল-চাঁদাবাজি ও নানামুখী সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে ভূক্তভোগী ও সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। ভুক্তভোগী কামরুল হাসান জানান, আমি গরুর ব্যবসা করি, আমার  কাছে ৩৫ হাজার টাকা চাঁদা দাবি করে আমি দিতে অস্বীকার করলে আমার বাবার কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে, আগে চেয়েছিলাম ৩৫ হাজার টাকা এখন তিন লক্ষ টাকা দিতে হবে, টাকা দিতে অস্বীকার করলে বাসার সবাইকে মারধর করে, গুরুতর অবস্থায় আমার চাচাতো ভাইকে মানিকগঞ্জ সদর হাসপাতালে  ভর্তি করা হয়। ভুক্তভোগী উসমান গনি জানান, আমাদের বাসায় এসে চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করলে আমার বাবা আমার চাচা চাচতো ভাইকে কাঠের বাঠাম দিয়ে এলোপাথাড়ি ভাবে মারধর করতে থাকে আমি তাদের চিৎকারে এগিয়ে আসলে আমার ডান হাতে কোপ দিয়ে রক্তাক্ত যখম করে। স্থানীয়রা জানান, সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে রাস্তায় এসে প্রতিবাদ জানান। ঘিওর থানা ওসি তদন্ত মোঃ কোহিনুর ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে  তিন জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, এ বিষয়ে পৃথক দুটি মামলা হয়েছে , আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page