সুমন আহমেদ, ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে আমতা ইউনিয়নের বাউখন্ড বড় নারায়ণপুর এলাকায় কাওলীপাড়া তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ সফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ইয়াবাসহ রুপালী নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ৬০ পিস ইয়াবাসহ আটক করেন । আটককৃত রুপালী উপজেলার আমতা ইউনিয়নের বড় নারায়ণপুরের আবুল হোসেনর মেয়ে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
সোমবার ( ১৫ সেপ্টেম্বর) ধামরাই থানার কাওলীপাড়া তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ সফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ৬০পিস ইয়াবা মাদকসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন ।
কাওলীপাড়া তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ সফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিক্তিতে রুপালী আক্তার এর মাদক কেনা বেচার তথ্য পাই , বিষয়টি আমি আমার অফিসার ইনচার্জ এর সাথে কথা বলে আমি ও আমার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানে রুপালী আক্তার কে ৬০পিস ইয়াবা মাদকসহ আটক করি।