বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত

বাংলা ট্যালেন্ট টিভির ঊয়াশী এম ইয়াছিন এন্ড ইউনুস খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান

 

সুমন আহমেদ, ধামরাই, ঢাকা :

বাংলা ট্যালেন্ট টিভি শিক্ষা বিভাগের সৌজন্যে মির্জাপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঊয়াশী পাইকপাড়া এম ইয়াছিন এন্ড ইউনুস খান উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত ছয়জন শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান ও পরিবেশ বন্ধু দেশীয় ফলের গাছ বিতরণ করা হয় ।। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার সমাজসেবক বাংলা ট্যালেন্ট টিভির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কাজী মহিদুল ইসলাম মুহিদ ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আব্দুস সালাম খান। ,বেগম আনোয়ারা গার্লস কলেজের অধ্যক্ষ এটিএম জহির রায়হান ,ঊয়াশী অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আলী হোসেন , বিশিষ্ট সমাজ সেবক দলিল লেখক মোঃ সহিদুল ইসলাম রনি , মোহাম্মদ নাজির হোসেন খান (লিটন), প্রতিষ্ঠাতা কিশলয় বিদ্যাপীঠ আমবাগান, সাভার ঢাকা । সার্জেন অব: মো আওলাদ হোসেন খান, ব্যাবসায়ী মুনিয়া এন্টারপ্রাইজ। মো জাকির হোসেন খান,সমাজ সেবক। বাংলাদেশ রিপোর্টাস ক্লাব মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও দৈনিক জাতীয় অর্থনীতির পত্রিকার মির্জাপুর প্রতিনিধি ,নাজিয়া নুসরাত মৌ ।,উয়াশী পাইকপাড়া এম ইয়াসিন এন্ড ইউনুস উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক সদস্য, ছাত্র-ছাত্রী এবং এ বছর জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরা ও অভিবাক এ সময় উপস্থিত ছিলেন । উপস্থিত সকল বক্তাগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন । বাংলা ট্যালেন্ট টিভির কর্ণধার সাংবাদিক সাঈদ আল মামুন বলেন আমরা প্রতিবছর বাংলা চ্যানেল টিভি শিক্ষা বিভাগের সৌজন্যে এরকম আয়োজন করে থাকি । তবে এ বছর এসএসসিতে ভালো ফলাফল করার জন্য এই স্কুলের ছয় জন কৃতি শিক্ষার্থীকে আমরা এই সম্মাননা স্মারক প্রদান করতে পেরে বাংলা ট্যালেন্ট টিভির পক্ষ থেকে আমরা গর্ববোধ করি । আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা পেলে বাংলা টেলেন্ট টিভি একদিন তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি । এজন্য আপনাদের সহযোগিতা ও ভালোবাসা উৎসাহ আমাদের একান্ত কাম্য । আমাদের মানবিক কাজগুলো অব্যাহত রাখার জন্য সবাই আমাদের পাশে থাকবেন দোয়া করবেন। এবং তিনি আরও জানান আমরা বি টি মানবিক স্কুল প্রতিষ্ঠাতা করেছি, এখানে বিনামূল্যে শিক্ষার্থীদের মানবিক শিক্ষা দেওয়া হয় আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। পরে অনুষ্ঠান শেষে মনোগো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় । বিখ্যাত কণ্ঠশিল্পী বেতার ও টেলিভিশনে সব সময় গান করে থাকে উস্তাদ উদাস শামীম ও স্কুলের ছাত্রছাত্রীরা গান পরিবেশন করেন।শিক্ষার্থীরা নেচে গেয়ে উক্ত অনুষ্ঠানটি উপভোগ করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page