বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

সিংগাইরে ভিক্ষুকদের পুনর্বাসন,শুভ উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার 

মানিকগঞ্জ প্রতিনিধি :
 মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় বিভিন্ন উপকার ভোগী এর নিকট দোকান ও অটোরিকশা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। বুধবার(১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়,সমাজসেবা অধিদপ্তরের অর্থায়ণে উপজেলার প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিন বাজারে উপকার ভোগী ছালেহা খাতুনের দোকান উদ্বোধন করেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি,ঢাকা বিভাগী কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বক্তব্যে বলেন,পেশা হিসেবে ভিক্ষাবৃত্তি একটি অসন্মানজনক পেশা এটা সমাজে কেউ ভালো চোঁখে দেখে না। রাস্ট্র হিসেবে এটা ভালো বার্তা দেয় না। তারপর মানুষ নানা কারনে এ পেশা বেছে নেয়। এ থেকে তাদেরকে বের করে নিয়ে আসা খুব কঠিন কাজ নয়। তিনি আরো বলেন, এই উদ্যোগ ও কার্যক্রমের মাধ্যমে এ পেশা ছেড়ে সন্মানজনক পেশায় এসে আত্মনির্ভরশীল হতে পারে। পর্যায়ক্রমে ভিক্ষুকদের পুনর্বাসিত করা হবে বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মনোয়ার হোসেন মোল্লা,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো.আব্দুল বাতেন,উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ,সহকারি কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিন,কৃষি অফিসার মো.হাবিবুল বাসার চৌধুরী,মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান,প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আহাদী হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা, উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ####
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page