শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

ভোটের অধিকার ভাতের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি : অভি

সুমন আহমেদ, ধামরাই (ঢাকা) :১০ আগস্ট-২০২৫,রবিবার।
আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। আমরা ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন করেছি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। দেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে দেশের সকল জনগণ ঐক্যবদ্ধ ছিলো, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণ আন্দোলনের সফলতা ভোগ করবে।
শুক্রবার বিকালে ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের বছরপূর্তিতে আনন্দ র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠানে এসকল কথা বলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
নাজমুল হাসান অভি বলেন, বিএনপি নেতা কর্মীদের বিগত ১৭ বছরের ত্যাগ তিতিক্ষার ফলে আজকের এই অর্জন। বিগত সময়ে আওয়ামীলীগের নির্যাতন, হত্যার শিকার হয়েও বিএনপি নেতাকর্মীরা আন্দোলন চালিয়েছে। বেগম খালেদা জিয়ার আপসহীনতা, দৃর প্রত্যয় এবং তারেক রহমানের নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে।
তিনি আরোও বলেন, সকলের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে জনগণের রায়ই হবে নির্ধারক।
অভি বলেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়েই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা সম্ভব হবে।
বিকেলে নাজমুল হাসান অভির নেতৃত্বে বিজয় র‍্যালীটি ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কের কচমচ স্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে রথখোলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, সদস্য সচিব সুজন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, সম্রাট বাবর, সাইদুর রহমান জনি, শাকিল আহমেদ হিমেল, পারভেজ পাঠানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page